এসএসসি ২০২৫ পরীক্ষার সংশোধিত নতুন রুটিন প্রকাশ । গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন

 

SSC Exam 2025 new routine 

বিতর্কের মুখে এসএসসির গণিত পরীক্ষা পেছানো হয়েছে। এ পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে।

এর আগে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে, ২০ এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায়, পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা।

২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের-এর কাছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রুটিন পেয়ে খ্রিস্টান এসএসসি পরীক্ষার্থীরা বিচলিত হয়ে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এবার নতুন রুটিন প্রকাশ করা হলো।


এসএসসির সংশোধিত নতুন রুটিন পেতে এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ

এসএসসি ২০২৬ সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিবি ।

একাদশ শ্রেণীর সমন্বিত উপবৃত্তি আবেদন শুরু ২০২৫ আবেদন ফরম সংগ্রহ করুন