একাদশ শ্রেণীর সমন্বিত উপবৃত্তি আবেদন শুরু ২০২৫ আবেদন ফরম সংগ্রহ করুন
![]() |
| উপবৃত্তি আবেদন ফরম ২০২৫ |
শিক্ষা মন্ত্রণালয় থেকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় একাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তির নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ বর্তমানে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা সমন্বিত উপবৃত্তি আবেদন করতে পারবে।
সমন্বিত উপবৃত্তি খুবই গুরুত্বপূর্ণ একটি উপবৃত্তি। যেখানে শিক্ষার্থীরা টানা দুই বছর আর্থিক সহায়তা পাবে শিক্ষা মন্ত্রণালয়ের নিকট থেকে । ১১শ শ্রেণীর সমন্বিত উপবৃত্তি দিয়ে থাকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ।
এবং টাকার পরিমান অনেক বেশি। অনেক শিক্ষার্থী টাকার অভাবে পড়াশোনা করতে গিয়ে হিমশিম খায় তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে
শিক্ষা মন্ত্রণালয় সমন্বিত উপবৃত্তি প্রদান করে থাকে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও সমন্বিত উপবৃত্তি প্রদান করছে শিক্ষা মন্ত্রণালয়।
বিশেষ সুবিধা:
যেসকল শিক্ষার্থী এখান থেকে উপবৃত্তি পাবে তাদের কাছ থেকে কোন প্রকার সরকারি – বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান টিউশন ফি / বেতন নিতে পারবে না।
তাদের বেতন / টিউশন ফি মকুফ করা হবে।/ এছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা তারা এই উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে পাবে।
আবেদন করতে যে সকল তথ্য লাগবে তা হলো:
শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য
জন্ম নিবন্ধন নাম্বার
পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র
শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা
পূর্ববর্তী শিক্ষাগত তথ্য
বর্তমান শিক্ষাগত তথ্য
অভিভাবকের তথ্য
অভিভাবকের স্থায়ী ঠিকানা
শিক্ষার্থীর আর্থিক অবস্থান সংক্রান্ত তথ্য
পেমেন্টের তথ্য
উপবৃত্তি আবেদন করার নিয়ম:
উপবৃত্তির আবেদন করার জন্য কোন অনলাইনে আবেদন করতে হবে না। সরাসরি একটি আবেদন ফরম প্রদান করা হয়েছে। যেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
চার পৃষ্ঠা সম্বলিত এই আবেদন ফরমে শিক্ষার্থীর বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া
হলেই শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হবে। যে সকল শিক্ষার্থী আবেদন করতে যায় তারা নিচের দেওয়া
আবেদন ফরম ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে তার শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করে জমা দিতে হবে।
অবশ্যই নিজের হাতে পূরণ করতে হবে। কম্পিউটারে টাইপ করা যাবে না। আবেদন করা শেষে অপেক্ষা করতে হবে যাচাই-বাছাইয়ের জন্য।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা যাচাই-বাছাই করে তা পাঠিয়ে দেওয়া হবে অনলাইনে সফটওয়্যার এর মাধ্যমে।
অনলাইনে সফটওয়্যার এর সম্পূর্ণ কাজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ করবে, এখানে আলাদাভাবে শিক্ষার্থীর কোন কিছুই করতে হবে না।
উপবৃত্তির টাকা প্রদান করা হবে নগদ নাম্বারের মাধ্যমে তাই আবেদনের সময় নগদ নাম্বার ব্যবহার করা ব্যবহার করতে হবে। যাকে অবিভাবক করা হবে (পিতা/মাতা/পিতা মাতা অনুপস্থিততে ভাই/বোন/দাদা/দাদি/নানা/নানি) তার NID কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলতে হবে বা খোলা থাকতে হবে ।
উপবৃত্তি আবেদন ফরম পেতে ; এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন